মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি -১৯৮৩ ব্যাচের সদস্য এ্যাড,রমজান আলী স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর বন্ধন কল্যাণ সংস্থার উদ্যোগে বন্ধন কল্যাণ সংস্থার কার্যালয়ে স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বন্ধন কল্যান সংস্থার সভাপতি মারুফুজ্জোহা গোরার সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন এ্যাড,রমজান আলীর বড়ভাই এ্যাড,নুরুল ইসলাম, বন্ধন কল্যান সংস্থার সদস্য মোহাঃ মহসিন আলী আঙ্গুর,এ্যাড, আবু সালেহ মোঃ নাসিম, রবিউল ইসলাম, নারায়ন কুমার পাত্র, ডাঃ সফিকুল ইসলাম, জহির উদ্দীন প্রমূখ। পরে অ্যাডভোকেট রমজান আলীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়