মেহেরপুর নিউজ:
বাংলাদেশ ছাত্রলীগ মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন ছাত্রলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ স্বাধীন মিয়ার নেতৃত্বে কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হাজী সাইফুল ইসলাম ও মেহেরপুর সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল খাঁনকে ফুলের শুভেচ্ছা ও মিষ্টিমুখ করিয়েছেন । এসময় উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন ছাত্রলীগের এক নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম ও যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ সাজেদুজ্জামান শাহেদ ও কুতুবপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন ।