মেহেরপুর নিউজ:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুদক সমন্বিত কুষ্টিয়া জেলা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুদক সজেকা কুষ্টিয়ার উপ-পরিচালক মোঃ মইনুল হাসান রওশনী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এ সময় সহকারী পরিচালক বিজন কুমার রায়, বুলবুল আহমেদ ও মোঃ আবু সাঈদুর রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটি মেহেরপুর জেলা শাখার সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস টিটো, গাংনী উপজেলা শাখার সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক হাসান আল নূরানী, মুজিবনগর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাকের আলী এবং সহ-সভাপতি নুরুল আহমেদ।
প্রশিক্ষণ কর্মশালায় দুর্নীতি প্রতিরোধ কমিটি মেহেরপুর জেলা, গাংনী ও মুজিবনগর উপজেলা শাখার সদস্যরা অংশগ্রহণ করেন।