গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের সহড়াতলা গ্রামে অগ্নিকান্ডে বসতঘর ভস্মীভূত হয়েছে। এসময় রান্না, গােয়াল ঘর পুড়ে ছাই হয়ে যায়।
সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে সহড়াতলা গ্রামের মধ্যপাড়ার ইসরাইল হোসেন ওরফে পটলের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গৃহকর্তা ইসরাইল হােসেন ওরফে পটলের মা আলতাফন বেগম জানান, আমি চুলায় রান্না করছিলাম। রান্না করা অবস্থায় রান্না ঘর থেকে বসত ঘরে রান্নার উপকরণ আনতে গেলে, হঠাৎ রান্না ঘরে আগুন লেগে যায়। পরে ওই আগুন বসত ঘরে ছড়িয়ে যায়।
এসময় চিৎকার করতে থাকলে, স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। তবে নিমিষেই আগুনে পুড়ে বসতঘর,গােয়াল ও রান্না ঘর ভস্মীভূত হয়। এসময় ঘরে রাখা নগদ টাকা,আসবাবপত্রসহ আনুমানিক ২ লক্ষাধিক টাকার মালামালের ক্ষতি হয়। এদিকে,খবর পেয়ে স্থানীয় বামন্দী ফায়ার সার্ভিসের একটিদল ঘটনাস্থল পরিদর্শন করেছে।