মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনীতে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালের দিকে গাংনী উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী ও প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমন্বয়কারী বাবুল আক্তার।
গ্রাম আদালত কিভাবে পরিচালনা করবে সেই বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে ভিডিও চিত্রের মাধ্যমে গ্রাম আদালত পরিচালনার বিভিন্ন দিক উপস্থাপন করেন মেহেরপুর সদর উপজেলার সমন্বয়কারী আলমগীর কবির।