গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার কামারখালী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৩জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহতরা হলেন-কামারখালী গ্রামের মৃত দসির আলীর ছেলে হারুন-আর-রশিদ (৬০) তার ছেলে জাফর আলী ওরফে হিরন (৩৯) ও পুত্রবধূ সাবিনা আক্তার (৩০)।
বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে কামারখালী গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত জাফর আলী হিরন জানান, দীর্ঘদিন জমিজমা নিয়ে আবু সালে জাকারিয়া ওরফে মুনাদের সাথে আমাদের বিরােধ চলছিল। মীমাংসার লক্ষে ওই জমি আজ বৃহস্পতিবার সকালে জরিপ করা হচ্ছিল। জমি জরিপের সময় বাকবিতন্ডায় এক পর্যায়ে মনার লােকজন আমাদের হামলা করে। এদিকে,প্রতিপক্ষ আবু সালে জাকারিয়া ওরফে মনা জানান,তর্কবিতর্কের এক পর্যায়ে হিরনরা আমাদের কয়েকজন হামলা করে।