মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী গ্রামে বিদ্যুত স্পৃষ্টে মিন্নাত আলী (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। যুবক মিন্নাত করমদী গ্রামের সাহাবুর পাড়ায় উকিল আলীর ছেলে।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যার দিকে মিন্নাত নিজ বাড়িতে বিদ্যুতচালিত মোটর সংযোগ দেওয়ার কাজ করছিলেন। কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুত স্পর্শ হয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে পরিবারের লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত উদ্ধার করে স্থানীয় সন্ধানী হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মােদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, ঘটনা জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।