তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্র আহত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার চোখতোলা নামক স্থানে সড়ক দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
আহতরা হলো উপজেলার পুরাতন মটমুড়া গ্রামের মিরাজ আলী ছেলে রাসেল(১৮) ও একই গ্রামের আব্দুর রশিদের ছেলে কানন(২০)। জানা গেছে, রাসেল ও কানুন দুই বন্ধু মোটর সাইকেল যোগে দ্রুত গতিতে গাংনীতে আসার সময় চোখতোলা নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেন। গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, বিষয়টি আমি শুনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।