মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী পৌর এলাকার পূর্বমালসাদহ গ্রামে মুদি দােকানের দরজার তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে।
সােমবার দিবাগত রাতে পূর্বমালসাদহ গ্রামে খােরশেদ আলীর দােকানে চুরির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রতিরাতের ন্যায় সােমবার দিবাগত রাতে খােরশেদ আলী তার মুদি দোকান বন্ধ করে বাড়িতে ঘুমাতে যান। সকালে উঠে দেখতে পান তার দােকানের দরজার তালা ভেঙ্গে নগদ টাকাসহ মালামাল চুরি করে নিয়ে গেছে চােরেরা।
উল্লেখ্য,পূর্বমালসাদহ গ্রামে গত কয়েকদিন আগে এক গেরস্তের ছাগল চুরি হয়ে গেছে।
গ্রামের মানুষের অভিযোগ, গ্রামে প্রায়ই চুরির ঘটনা ঘটছে। এর প্রতিকার পেতে প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন গ্রামবাসিরা।