মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৪ মে:
মেহেরপুর গাংনী উপজেলার বাঁশবাড়িয়া ঝিলের পুল পাড়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত স্বামী মাসুদ রানা ওরফে ইঞ্জিলকে আটক করেছে গাংনী থানা পুলিশ।
রোববার দুপুর ১২ টার দিকে গাংনী উপজেলার হিন্দা গ্রাম থেকে পালিয়ে যাওয়ার সময় ইঞ্জিলকে আটক করে পুলিশ।
গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, শনিবার দুপুরে ইঞ্জিল তার স্ত্রী হত্যা করে তার ছোট মেয়ে হোসনেয়ারাকে নিয়ে পালিয়ে যায়। পুলিশের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে তার অবস্থান সনাক্ত করা হয় । আজ দুপুর ১২ টার সময় তাকে হিন্দা থেকে আটক করে পুলিশ। তিনি আরো জানান, এ সময় তার ছোট মেয়ে হোসনেয়ারাকেও উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার দুপুর ১২ টার দিকে গাংনী উপজেলার বাঁশবাড়িয়ার গ্রামে মাসুদ ওরফে ইঞ্জিল হোসেন তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা শেষে ছোট মেয়েকে নিয়ে পালিয়ে যায়।