গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলা কৃষকলীগের উদ্যাগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শােক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গাংনী বাসস্ট্যান্ডের রেজাউল চত্বরে আলােচনা সভা ও দােয়া মাহফিল,জাতীয় ও দলীয় পতাকা উত্তােলন করা হয়।
আলােচনা সভায় সভাপতিত্ব করেন,উপজেলা কৃষকলীগের সভাপতি আতিয়ার রহমান। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ-এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হােসেন,গাংনী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আহম্মেদ আলী,আওয়ামী লীগ নেতা একেএম শফিকুল আলম,কৃষকলীগের কেন্দ্রীয় নেতা আশরাফুল ইসলাম স্বপন,কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য,মেহেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ও মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস ওয়াসিম সাজ্জাদ লিখন।
এসময় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম শাহ, রেজাউল হক মাস্টার,গাংনী পৌর আওয়ামী লীগের সভাপতি সানােয়ার হােসেন বাবলু,গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মােশাররফ হােসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক ও মেহেরপুর জেলা পরিষদের সদস্য মজিরুল ইসলাম,ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম,ইমরান হাবীব,মহাম্মদ হাসিব,জীবন আকবর।