গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অক্সিজেন গ্যাস পাইপলাইনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এর উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পাইপলাইনের উদ্বােধন করেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।