মেহেরপুর নিউজঃ
মেহেরপুর ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমির ১০ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে প্রথম দল হিসেবে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে মেহেরপুর বহুরূপা।
শনিবার বিকেলে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনাল খেলায় মেহেরপুর টাইগার্সকে ২ উইকেটে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয় বহুরূপা।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর টাইগার্স ১৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে আলিফ সর্বোচ্চ ৩৩ রান করেন। বহুরূপার রূপক ৩টি উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে মেহেরপুর বহুরূপা ১৯.৩ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে রাশেদ সর্বোচ্চ ৩৪ রান করেন। মেহেরপুর টাইগার্সের সোহানুর ৩টি উইকেট লাভ করেন।
খেলায় বিজয়ী দলের রাশেদ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ক্রিকেটার বোরহান ও মেহেরপুর ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমির পরিচালক সাইদুর রহমান জিকো তাঁর হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন।