তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী পৌর পশু জবেহ খানার উদ্বোধন করা হয়েছে। আজ রোববার বিকেল ৫ টার দিকে ফিতা কেটে জবেহ খানার উদ্বোধন করেন পৌর মেয়র আশরাফুল ইসলাম।
প্রায় ১২ লক্ষ টাকা ব্যয়ে জবেহ খানাটি নির্মাণ করা হয়। এ সময় ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নবীরউদ্দিন, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বদরুল আলম বুদু, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাবুল আক্তার, উপ-সহকারী প্রকৌশলী শামীমরেজা, নকশাকার হুমায়ুন কবির, বিদ্যুৎ শাখার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জামিউল ইসলামসহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।