মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনীতে ৯৭ পিচ ইয়াবাসহ ইমন রেজা অনিক (১৯) নামের এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত ইমন জেলার গাংনী পৌর এলাকার ভিটাপাড়ার মৃত রবিউল ইসলামের ছেলে।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে গাংনীর পশ্চিম মালসাদহ গ্রামের বসুন্ধরা পাড়ার কুঞ্জ হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে থেকে মাদকসহ তাকে আটক করা হয়।
র্যাব-১২ মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে।