মেহেরপুর নিউজ :
মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি দলের সদস্যরা জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শনিবার বিকেলের দিকে জনপ্রশাসন মন্ত্রীর বাসভবন সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদা আলমের নেতৃত্বে শিক্ষক আবদুর রাজ্জাকসহ অন্যান্য শিক্ষকরা জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সাথে সাক্ষাৎ করেন।
এসময় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন সহ বিদ্যালয় বিভিন্ন সমস্যা নিয়ে আলোকপাত করা হয়।