মেহেরপুর নিউজ:
জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।
সোমবার সকালের দিকে জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের প্রশাসক গোলাম রসুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য বৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। পরে সেখানে দোয়া অনুষ্ঠান, কাঙ্গালি ভোজ অনুষ্ঠিত হয়। এর আগে জেলা পরিষদের প্রশাসক গোলাম রসুল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।