মেহেরপুর নিউজ:
জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।
সোমবার সকালের দিকে বুড়িপোতা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি সচিব সানোয়ার হোসেন। পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় অন্যদের মধ্যে সচিব ছানোয়ার হোসেন, ইউপি সদস্য আলমগীর হোসেন লালটু প্রমূখ উপস্থিত ছিলেন।