মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি কলেজের স্নাতক ৩য় বর্ষের শিক্ষার্থী মোঃ নাফিউল ইসলাম জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় খুলনা বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। বুধবার খুলনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, খুলনা অঞ্চলের পরিচালক আনিস-আর-রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ড. মোঃ গোলাম হায়দার।
নাফিউল ইসলাম মেহেরপুর সদর উপজেলার আমদহ গ্রামের মোঃ ফয়েজ শেখের পুত্র। এ সাফল্যে মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবির তাকে অভিনন্দন জানিয়েছেন।