মেহেরপুর নিউজ:
বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িপোতা ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সোহেল রানার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজউদ্দিন খান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মাহবুব-উল আলম। এ সময় বক্তব্য দেন বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফ মুকুল, ইউনিয়ন জামায়াতের আমির আবু জাফর সোহেল প্রমুখ।
কর্মী সমাবেশে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।