মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের ক্লাবপাড়ায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ হাসিবুল ইসলাম (৪৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত হাসিবুল নওয়াপাড়া গ্রামের ক্লাবপাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে।
শনিবার ভােররাত সাড়ে ৪টার দিকে এসআরবি-১২ এর মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের সদস্যরা অভিযান পরিচালনা করে। অভিযানে গাঁজাসহ হাসিবুল ইসলামকে আটক করা হয়।
এসআরবি-১২ এর গাংনী ক্যাম্প কমান্ডার ও সহকারি পুলিশ সুপার হান্নান হাওলাদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।