মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার পাটকেল পোতা গ্রামের মাঠ থেকে অচেতন অবস্থায় পড়ে থাকা যুবকের পরিচয় পাওয়া গেছে। উদ্ধারকৃত যুবক চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার ডুগডুগি গ্রামের সুলতান মল্লিকের ছেলে তনময় হোসেন তুহিন। তুহিন একজন অটোচালক।
তুহিনের পিতা- সুলতান মল্লিক জানিয়েছেন রবিবার সকালের দিকে সে অটো নিয়ে বাড়ি থেকে প্রতিদিনের ন্যায় বের হয়ে আসে। যাত্রীবেশে ছিনতাইকারীরা তুহিনের অটো ভাড়া করে পথিমধ্যে তাকে চেতনানাশক ওষুধ খাইয়ে ইজিবাইক, দুটি মোবাইল এবং নগদ ২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাকে অচেতন অবস্থায় মেহেরপুর সদর উপজেলার পাটকেল পোতা গ্রামের একটি বাঁশ বাগানের নিচে ফেলে রেখে চলে যায়।
রবিবার রাতে তার পরিবারের লোকজন অচেতন অবস্থায় তুহিনকে নিজ গ্রামে নিয়ে যায়। উল্লেখ্য মেহেরপুর পুলিশ রবিবার বেলা ১১ টার দিকে পাটকেল পোতা গ্রামের একটি বাঁশঝাড় থেকে ওই যুবককে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। মেহেরপুর সদর উপজেলার বারাদি পুলিশ ক্যাম্পের এএসআই কামরুজ্জামান জানান ঘটনার আগমুহূর্তে ট্রিপল নাইন থেকে ফোনে জানানো হলে আমরা দ্রুত সেখানে পৌঁছায় এবং অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে জেনারেল হাসপাতালে নিয়ে আসে।