মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বাগোয়ান ইউনিয়ন জামায়াতে ইসলামীর অগ্রসর কর্মীদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে অনুষ্ঠিত এ শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. তাজউদ্দীন খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুজিবনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা খানজাহান আলী।
শিক্ষা বৈঠকে সংগঠনের আদর্শ, সাংগঠনিক কার্যক্রম এবং কর্মীদের দায়িত্ব ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এতে বাগোয়ান ইউনিয়ন জামায়াতে ইসলামীর অগ্রসর কর্মীরা অংশগ্রহণ করেন।