মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও মেহেরপুর পৌরসভার সাবেক কাউন্সিলর লতিফুন্নেছা লতা ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার সন্ধ্যায় তিনি মেহেরপুরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সার ও লিভারের জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় রবিবার সন্ধ্যায় নিজ বাড়িতেই তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্র আরও জানিয়েছে, সোমবার সকাল ৯টায় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে দাফন করা হবে।