মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা জজ কোর্টের পিপি পল্লব ভট্টাচার্যের মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী শ্রী স্বপন ভট্টাচার্য্য।রবিবার রাতে মেহেরপুর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত শ্রাদ্ধ অনুষ্ঠানে দুই প্রতিমন্ত্রী যোগদান করেন। এ সময় জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম সহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।