মেহেরপুর নিউজ:
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ মহড়া অনুষ্ঠিত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শামীম হোসেনের নেতৃত্বে মহড়ায় গ্যাস সিলিন্ডার থেকে সংঘটিত আগুন নেভানোর কৌশল প্রদশিত হয়।
মহড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্হানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন, আর ডি সি মোছাঃ রনি খাতুন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিট্টেট মাজহারুল ইসলাম, গোলাম রব্বানী, দেবাংসু বিশ্বাস, রিফাত জাহান, সুমাইয়া জাহান ঝুরকা,সাজেদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী নাহিদা ইসলাম,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিএডি সাইফুজ্জামান, উপজেলা জনস্বাস্হ্য কর্মকর্তা মাকবুলার হোসেন,জেলা রোভারের সাধারণ সম্পাদক ফররুক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।