মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া যুব কমিটির উদ্যোগে গনেশ পূজা ও বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে উপজেলার বামনপাড়ায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অ্যাডভোকেট বিমল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব ড. অশোক চন্দ্র বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সনজিত পাল বাপ্পি এবং পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশ্বনাথ সাহা।
এসময় বক্তব্য রাখেন সুনিতা রানী বিশ্বাস, সঞ্জয় মুখার্জি ও উজ্জ্বল।
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়।