মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের মুজিবনগর আইডিয়াল মাদ্রাসা ও দারুল হিফজের উদ্যোগে ফলাফল প্রকাশ ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আইডিয়াল মাদ্রাসা ও দারুল হিফজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আইডিয়াল মাদ্রাসা ও দারুল হিফজের পরিচালনা পরিষদের পরিচালক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজউদ্দিন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুন উদ্দিন এবং মুজিবনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর খান জাহান আলী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার পরিচালক মুফতি বাজিতদ হোসেন, আব্দুল হালিম, সোহেল রানা ও মোখলেছুর রহমান প্রমুখ।
পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী ও মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।