মেহেরপুর নিউজ :
মেহেরপুরের মুজিবনগর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরের দিকে মুজিবনগর উপজেলা কার্যালয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা শাখার ফিল্ড সুপারভাইজার আমানুল্লাহ আমান এর সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ কে এম শাহীন কবির।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফিল্ড সুপারভাইজার তাওহীূুল ইসলাম, মডেল কেয়ারটেকার মোহাম্মদ আলী প্রমূখ।