মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. বোরহান উদ্দিন। তিনি মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।
কুড়িগ্রাম জেলার বাসিন্দা মো. বোরহান উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে বিএসএস ও এমএসএস ডিগ্রি অর্জন করেন। পরে ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে সহকারী কমিশনার পদে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।
পরবর্তীতে তিনি দিনাজপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। সেখান থেকে পদোন্নতি লাভ করে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।
মুজিবনগর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. বোরহান উদ্দিন অত্যন্ত বিনয়ী ব্যক্তিত্বের অধিকারী। যোগদানের পর তিনি বলেন, “হয়রানিমুক্ত নাগরিক সেবা দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আমি কোনো নাগরিককে কষ্ট দিতে চাই না। আমার এখান থেকে কেউ কষ্ট পেয়ে চলে যাবে, এটা আমার কাম্য নয়।”
এ লক্ষ্য বাস্তবায়নে তিনি মুজিবনগর উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।