মেহেরপুর নিউজ:
কুষ্ঠ রোগ নির্মূলে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেহেরপুরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে এবং মেহেরপুর সিডিপির সহযোগিতায় সিডিপি মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিডিপির কো-অর্ডিনেটর জন পি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যাকলিন রোজ হাজরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুশফিকুর রহমান।
মতবিনিময় সভায় মেহেরপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সভায় কুষ্ঠ রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এ রোগ নির্মূলে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানানো হয়।াপাশি কুষ্ঠ রোগ সম্পর্কে প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়েও আলোচনা করা হয়।