মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ভৈরব ক্লাবের উদ্যোগে গোভীপুর স্কুল মাঠে অনুষ্ঠিত মরহুম ফয়েজ উদ্দিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে জনতা ওয়ারিয়ার্স জয়লাভ করেছে।
শুক্রবার বিকালে অনুষ্ঠিত খেলায় জনতা ওয়ারিয়ার্স ৩ উইকেটে আমঝুপি একাদশকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে আমঝুপি একাদশ ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৪ রান করে । দলের পক্ষে শামীম সর্বোচ্চ ৩০ রান করেন।
জনতা ওয়ারিয়ার্সের রশীদ ২টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে জনতা ওয়ারিয়ার্স ৯.৩ ওভারে ৭টি উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে পল্লব সর্বোচ্চ ৪৭ রান করেন। আমঝুপীর জিসান ২টি উইকেট দখল করেন। খেলায় বিজয়ী দলের পল্লব ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। গোভীপুর ভৈরব ক্লাবের সদস্য পলাশ ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন।