মেহেরপুর নিউজঃ
ক্যান্সারে আক্রান্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা তামিম হাসানকে দেখতে তার বাড়িতে ছুটে গেছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির তাজউদ্দীন খান।
চীন থেকে চিকিৎসা শেষে তামিম হাসান বাড়ি ফিরেছেন—এ খবর পেয়ে সোমবার সন্ধ্যায় তার বাসায় যান সংসদ সদস্য তাজউদ্দীন খান। এ সময় তিনি বেশ কিছুক্ষণ তামিম হাসানের পাশে অবস্থান করেন এবং তার শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন।
পরে সংসদ সদস্য তাজউদ্দীন খান মহান আল্লাহর কাছে তামিম হাসানের দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মাহবুব উল আলম এবং জেলা তারবিয়াত সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম।