মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোঃ আব্দুস সাত্তার।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি কেন্দ্রের পরিবার পরিকল্পনা কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে সংশ্লিষ্টদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় পরিবার পরিকল্পনা সেবার কার্যক্রম আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।