মেহেরপুর নিউজ:
মেহেরপুরে আসন্ন এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল, সিভিল সার্জন ডা. আবু সাইদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদা, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আব্দুর রাহিম এবং সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানসহ অন্যান্যরা।
সভায় পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।