মেহেরপুর নিউজঃ
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি, মেহেরপুর জেলা শাখার উদ্যোগে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের ছেলেদের কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মুজিবনগর উপজেলা চ্যাম্পিয়ন আনন্দবাস মিয়া মনসুর একাডেমি।
মঙ্গলবার দুপুরে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত জেলা পর্যায়ের খেলায় আনন্দবাস মিয়া মনসুর একাডেমি ২টি লোনাসহ ৩৪-৯ পয়েন্টে মেহেরপুর সদর উপজেলা চ্যাম্পিয়ন আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হয়। এ জয়ের ফলে আনন্দবাস মিয়া মনসুর একাডেমি অঞ্চল পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।
খেলাটি পরিচালনা করেন ফাহারা হোসেন লিটন ও আব্দুল কুদ্দুস।