মেহেরপুর নিউজঃ
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি, মেহেরপুর জেলা শাখার উদ্যোগে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের ছেলেদের দাবা প্রতিযোগিতার ছোট গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আলেক্স শ্রেষ্ঠ মন্ডল।
মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে অংশ নেওয়া আলেক্স শ্রেষ্ঠ মন্ডল জেলা পর্যায়ের ফাইনাল খেলায় জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়েছে। এর মধ্য দিয়ে সে অঞ্চল পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।
মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে জেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের আলেক্স শ্রেষ্ঠ মন্ডল মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াহিদ মোল্লাকে পরাজিত করে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়।
জেলা পর্যায়ে সাফল্য অর্জন করায় আলেক্স শ্রেষ্ঠ মন্ডল এখন অঞ্চল পর্যায়ের দাবা প্রতিযোগিতায় মেহেরপুরের প্রতিনিধিত্ব করবে।