মেহেরপুর নিউজ:
মেহেরপুর ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমির ১০ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর বহুরূপা একাদশ জয়লাভ করেছে।
শুক্রবার বিকেলে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বহুরূপা একাদশ ১ রানে ম্যাক্স একাদশকে পরাজিত করে।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বহুরূপা একাদশ ১৮ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে রকি সর্বোচ্চ ২৮ রান করেন। ম্যাক্স একাদশের হাসিবুল ৩টি ও সাফি ২টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ম্যাক্স একাদশ ১৮ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাফি সর্বোচ্চ ৩৫ রান করেন। বহুরূপা একাদশের পক্ষে রাশেদ ও প্রকাশ ৩টি করে উইকেট নেন।
খেলায় বিজয়ী দলের প্রকাশ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে মেহেরপুর ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমির পরিচালক সাইদুর রহমান জিকো তাঁর হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন।