মেহেরপুর নিউজ,০৪ সেপ্টেম্বর:
মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে গলায় সুজি বেঁধে মুরসালিন হোসেন নামের ১৪ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।
রবিবার দুপুরে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মুরসালিন ওই গ্রামের মাহবুব হোসেন ও নাসরিন দম্পতির সন্তান।
স্থানীয়রা জানায়, রবিবার সকাল ১০টার দিকে মুরসালিনের মা নাসরিন খাতুন নিজ বাড়িতে শিশু মুরসালিন কে কোলে নিয়ে সুজি খাওয়াচ্ছিলেন। এসময় অসাবধানবশত মুরসালিনের গলায় সুজি ব্ঁেধে যায়। অনক চেষ্টা করে সুজি ছাড়াতে না পেরে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় মুরসালিনের মৃত্যু হয়।
শিশু মুরসালিনের করুন মৃত্যুতে মা নাসরিন খাতুন সংজ্ঞাহিন হয়ে পড়েছেন। বার বার মুরসালিন মুরসালিন চিৎকার করে মূর্ছা যাচ্ছেন। মুরসালিনের অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না তার প্রতিবেশীরাও। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লের গাড়াবাড়িয়া গ্রামের আকাশ বাতাস ভাড়ি হয়ে উঠে।