মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার রাজনগর দিনদত্ত ব্রিজের কাছে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ একই পরিবারের চারজন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেহেরপুর সদর উপজেলার রাজনগর দিনদত্ত ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের লুৎফর রহমানের স্ত্রী শরিফা খাতুন (৪৫), তাঁর ছেলে ভ্যানচালক আব্দুর রহমান (২২), খালেকের স্ত্রী আয়েশা খাতুন এবং কুতুব আলীর স্ত্রী জবেদা খাতুন।
মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।
আহত ভ্যানচালক আব্দুর রহমান জানান, তিনি পরিবারের সদস্যদের নিয়ে বাড়াদির দিক থেকে খোকসা যাচ্ছিলেন। পথিমধ্যে দিনদত্ত ব্রিজের কাছে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেল তাঁদের ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা চারজন আহত হন।