মেহেরপুর নিউজ:
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে মেহেরপুরে রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় মেহেরপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তারা রচনা, কুইজ এবং চিত্রাঙ্কন বিভাগে অংশ নিয়ে নিজেদের মেধা ও সৃজনশীলতার পরিচয় দেয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা, মেডিকেল অফিসার ডা. কামরুন নাহার এবং ইপিআই সুপারভাইজার তোফাজ্জল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আয়োজকরা জানান, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।