মেহেরপুর নিউজ:
মেহেরপুরে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের প্লে গ্রুপে ভর্তির লটারি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে এ লটারি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রিতা পারভীন। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিষ্ঠানের পরিচালক আল আমিন ইসলাম। লটারি অনুষ্ঠান পরিচালনা করেন উপাধ্যক্ষ শামসুর রহমান টুটুল।
প্রতিষ্ঠানটিতে প্লে গ্রুপে ভর্তির জন্য ১২৫টি আসনের বিপরীতে তিন শতাধিক আবেদন জমা পড়ে। পরে সরাসরি লটারির মাধ্যমে ১২৫ জন শিক্ষার্থীর ভর্তি চূড়ান্ত করা হয়।
লটারির মাধ্যমে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে শিক্ষার্থী নির্বাচনের এ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।