মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক ধৈর্যের সাথে সেসব অভিযোগ ও সমস্যা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকির আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।