মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে আয়োজিত এ গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক ধৈর্য সহকারে সেসব সমস্যা শোনেন এবং সমাধানের আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকির আহমেদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।