মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষজন তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক ধৈর্য সহকারে সেসব অভিযোগ ও সমস্যা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।
গণশুনানিতে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আবু সাঈদ এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকির আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা।