মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-1 আসনের সংসদ সদস্য তাজউদ্দিন খান এবং মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য নাজমুল হুদা।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুহাঃ আবদুল্লাহ আল আমিন, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক হাসানুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদা, গাংনী উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেন, পিপি নজরুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীব কুমার, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সাত্তার, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ মাসুদ, এনএসআই’র ডিএডি জাহিদুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা খাতুন, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মোঃ আবদুর রাহীম, জেল সুপার আমানুল্লাহ, মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাশিদুল হাসান, পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন এবং ব্রাকের জেলা প্রতিনিধি মনিরুল হুদাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।
সভায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সীমান্ত এলাকায় নজরদারি জোরদার, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানব পাচার প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।