মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ অক্টোবর-২০২৬ উপলক্ষে দায়িত্বে নিয়োজিত অফিসার ও ফোর্সদের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মেহেরপুর পুলিশ লাইনে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ ব্রিফিং সেশনের আয়োজন করা হয়।
মেহেরপুরের পুলিশ সুপার ও ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ বোর্ডের চেয়ারম্যান আলী হায়দার চৌধুরী, বিপিএমের সভাপতিত্বে ব্রিফিং সেশনে নিয়োগ কার্যক্রমে দায়িত্ব পালনকারী সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।
এ সময় পুলিশ সুপার বলেন, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন করা হবে। যারা নিয়োগপ্রাপ্ত হবেন, তাঁরা সম্পূর্ণ নিজ যোগ্যতা ও মেধার ভিত্তিতেই নিয়োগ পাবেন।
ব্রিফিং সেশনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামিনুর রহমান খানসহ নিয়োগ কার্যক্রমে দায়িত্বে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।