মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি মহিলা কলেজের উদ্যোগে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মুহাঃ আবদুল্লাহ-আল আমিন আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
সাংস্কৃতিক পরিচালনা কমিটির আহ্বায়ক ও কলেজের সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ইকরামুল হাসান, রুপালি আক্তার প্রমুখ।
বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় সরকারি মহিলা কলেজের ছাত্রীরা অংশগ্রহণ করে। বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় শিক্ষার্থীরা তাদের প্রতিভা তুলে ধরে।