মেহেরপুর নিউজ:
মেহেরপুর-মুজিবনগর সড়কের মানিকনগর এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নাবিল (১১) নামের এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাবিল মানিকনগর গ্রামের কামরুজ্জামানের ছেলে। সে মানিকনগর ডি.এইচ. আলিম মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে নাবিল রাস্তা পার হচ্ছিল। এ সময় কুষ্টিয়া-ট-১১-২০৫৩ নম্বরের একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে ট্রাকের নিচে চলে যায় এবং ঘটনাস্থলেই মারা যায়।
এলাকাবাসী ট্রাকটি আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যায়।