মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর দাওয়াতুল ইসলাম ট্রাস্টের উদ্যোগে সিরাত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সোহেল রানার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. তাজউদ্দীন খান।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মো. নাজমুল হুদা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান।